পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মতো মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তার দত্তক নেওয়া কুতুরিয়া গ্রামে আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে। এই দিনটিকে স্মরণে রেখে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামে এবং যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া বীর সেনানিদের সম্মানে তাদের পরিবারবর্গকে সম্মানিত করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ এবং “মেরি মাটি মেরি দেশ” কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, এই কুতুরিয়া গ্রাম ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শিরোমনির গ্রাম হিসাবে পরিচিত।

