পুরুলিয়ায় সাহেব বাঁধের পাশ থেকে ভিডিওগ্রাফার নিখোঁজ

সাথী দাস, পুরুলিয়া, ১৫ মার্চ: পুরুলিয়ায় সাহেব বাঁধের কাছ থেকে নিখোঁজ হলেন এক যুবক। পেশায় ভিডিওগ্রাফার ওই যুবকের নাম বাপ্পা রায়। বাড়ি পুরুলিয়া শহরের কেতিকা এলাকায়।

জানাগেছে, গতকাল রাত ৮ টা থেকে সাহেব বাঁধের কাছ থেকে নিখোঁজ হয়ে যান তিনি। আজ সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর বাড়ির লোকজন বন্ধু বান্ধব খোঁজ শুরু করেন। সাহেব বাঁধের পাড় থেকে ওই যুবকের জুতো, মোবাইল ফোন, মোটর সাইকেল উদ্ধার হয়। আর এই থেকেই সন্দেহ হয় যে সাহেব বাঁধে তলিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সকাল থেকে নিখোঁজ যুবকের আত্মীয় স্বজনরা সাহেব বাঁধের কাছে ভিড় করেন। নিখোঁজ যুবকের পিসেমশাই গৌতম সিং বলেন, “রাত আটটার পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। আমরা দুশ্চিন্তায় রয়েছি।”

এদিকে পরে অসামরিক প্রতিরক্ষা উদ্ধার বাহিনী সাহেব বাঁধে তল্লাশি চালায়। খোঁজ পায়নি তারাও। পুরুলিয়ায় সদর থানার পুলিশ নিখোঁজ যুবকের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। বিকেল পর্যন্ত খোঁজ নেই বাপ্পার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *