হাড়োয়ায় বিজেপির প্রচারের ভিডিও ভ্যান ভাঙ্গচুর, চালককে মারধর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ মার্চ:
উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার পিয়ারা এলাকায় বিজেপির প্রচারের ভিডিও ভ্যান ভাঙ্গচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই প্রচারের ভিডিও ভ্যানটি হাড়োয়া থেকে বেড়াচাঁপার দিকে যাচ্ছিল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে হঠাৎই হামলা চালিয়ে বিজেপির প্রচার ভিডিও ভ্যান ভাঙ্গচুর করে বলে অভিযোগ। চালককেও মারধর করে।

বিজেপির প্রচার ভ্যানের ওই ভ্যানচালককে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা বলেন, “নির্বাচন কমিশনের মাধ্যমে অবিলম্বে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এই হামলার জবাব দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *