পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান পালিত হলো মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে ১৮ নভেম্বর ২০২৩ সন্ধে সাড়ে পাঁচটায়। মেদিনীপুর কলেজ ছাত্র সম্মিলনীর ব্যবস্থাপনায় গান, নাচ, আবৃত্তি, নাটকের মধ্যে দিয়ে একটি মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ- (স্বশাসিত) এর ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সত্যরঞ্জন ঘোষ, মেদিনীপুর কলেজ ছাত্র সম্মিলনীর কার্যকরী সভাপতি ড: হরিপ্রসাদ সরকার, খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনের রায়, প্রাক্তন বিধায়ক প্রদ্যোত ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, ছাত্র সম্মিলনীর সম্পাদক কুণাল ব্যানার্জি প্রমুখ।


