পার্থ-‘ঘনিষ্ঠ’ বলে ‘অপপ্রচার’, সংবাদ সংস্থাকে আইনি নোটিশ উপাচার্যর

আমাদের ভারত, ২৮ জুলাই: পার্থ-‘ঘনিষ্ঠ’ বলে ‘অপপ্রচার’-এর দায়ে দুটি সংস্থাকে আইনি নোটিশ পাঠালেন উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়।অভিযোগ দায়ের করেছেন লালবাজার সাইবার ক্রাইমেও।

পার্থ ঘনিষ্ঠ হিসাবে বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে এসেছে। অধ্যাপিকা সোমার অভিযোগ, সামাজিক মাধ্যমে তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। তাতে তাঁর সম্মানহানি হচ্ছে।

সোমা বন্দ্যোপাধ্যায় দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিং (শিক্ষকশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে) ও রাজ্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্তমানে তিনি শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ে ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পার্থকান্ড প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পার্থ ঘনিষ্ঠ হওয়ার কারণেই প্রভাব খাটিয়ে শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়। আগে তাঁর জায়গায় ভিসি ছিলেন ড: মিতা বন্দ্যোপাধ্যায়।

সোমা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সামাজিক মাধ্যমে তাঁর নামে ইচ্ছাকৃতভাবেই কোনও একটি অংশ অপপ্রচার চালাচ্ছেন। সেই মর্মেই লালবাজারে তিনি অভিযোগ দায়ের করেছেন।

এই প্রতিবেদককে বৃহস্পতিবার তিনি জানান, “রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে পশ্চিমবঙ্গ শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটি গঠন করে পূর্ণকালীন সময়ের জন‍্য মাননীয় রাজ‍্যপাল কর্তৃক নিযুক্ত হন। প্রমাণ বর্জিত ব‍্যক্তিগত কুৎসা ও কুরুচিকর মন্তব‍্য একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদের পক্ষে চরম অবমাননাকর। এটি তাঁর প্রাতিষ্ঠানিক, সামাজিক ও পারিবারিক মর্যাদাকেই প্রত‍্যক্ষভাবে আঘাত করেছে বলে তিনি মনে করছেন। তাই তিনি লালবাজারে অভিযোগ দায়ের করেছেন ও মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *