জলপাইগুড়ি পুরসভার ভবনে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ নভেম্বর: আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করল জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে শহরের ক্লাব রোডের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাশে পুরসভার ভবনে অস্থায়ীভাবে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়৷ শহরের পান্ডা পাড়া ও কেরানি পাড়া স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা থাকছে। প্রতিদিন সোম থেকে শনিবার সুস্বাস্থ্য কেন্দ্র খোলা থাকছে। সুস্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী ভবনে রোগীদের বসার ঘর, ডাক্তার বসার আলাদা ঘর, এছাড়া রোগীদের রেজিস্ট্রেশন ও ওষুধের ঘর থাকছে। এমবিবিএস চিকিৎসক ও নার্সরা থাকবেন বলে জানালেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।

তিনি বলেন, প্রতিবছর দুটো করে মোট ছয়টি সুস্বাস্থ্য কেন্দ্র হবে। ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। আট নম্বর ওয়ার্ডে নতুন ভবনের কাজ শুরু হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের। এছাড়া আমরা ছয়জন চিকিৎসক পেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *