সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ মে: সামান্য ঝড়ো হাওয়ায় হাটের মধ্যে যত্রতত্র ছড়িয়ে থাকে বিদ্যুতের তার। তারের অনেক অংশই উন্মুক্ত বিপদজনক অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আট সেই তারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সবজি বিক্রেতার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা বাজার সংলগ্ন সবজি হাটে।
পুলিশ জানিয়েছে, মৃত সবজি বিক্রেতার নাম অসিত বিশ্বাস। বাড়ি হেলেঞ্চার টেংকি পাড়া এলাকায়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের পরিবার বাগদা থানায় অভিযোগ জানালে পুলিশ বাপি মন্ডল নামে হাটের এক বিদ্যুৎ কর্মীকে গ্রেফতার করেছে।
পরিবারের লোকেরা জানিয়েছেন, অসিত বাবুর দুই ছেলে একজন দশম শ্রেণিতে ও একজন প্রথম শ্রেণির ছাত্র। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তিকে আচমকা হারিয়ে কি করে তাদের চলবে ভেবে পাচ্ছে না। স্ত্রী সুতপা দেবীর অভিযোগ, যত্রতত্র ছড়িয়ে থাকা বিদ্যুতের তারের জন্যই এই দুর্ঘটনা। ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।
হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস বলেন, “অসহায় পরিবারের পাশে আমরা আছি। হাট মালিককে বলেছি বিদ্যুৎ সংযোগ ও তার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে। না হলে প্রশাসন ব্যবস্থা নেবে।

