বর্ষ প্রতিপদ উৎসব পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৩ এপ্রিল: ভারতীয় তথা হিন্দু নববর্ষ তথা বর্ষ প্রতিপদ উৎসব অনুষ্ঠিত হল। আজ চৈত্র শুক্লা প্রতিপদ তিথি মেনে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ ও বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের যৌথ উদ্যোগে পুরুলিয়া শহরের রাজগড়িয়া ধর্মশালায় আনুষ্ঠানিকভাবে এই উৎসব পালিত হল।

অনুষ্ঠানে উদ্যোগী সংগঠনের রাজ্য সভাপতি আশীষ কুমার মণ্ডল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে বর্ষ প্রতিপদ উৎসবের মাহাত্ম ব্যক্ত করেন। ছিলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের জেলা সভাপতি পার্থ গাঙ্গুলি, সম্পাদক সঞ্জয় গাঙ্গুলি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের সম্পাদক তমাল কান্তি মাহাতো, সভাপতি বিবেকানন্দ চ্যাটার্জি ও হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ বঙ্গের সহ প্রচার প্রমুখ বিশিষ্ট শিক্ষক অম্বুজ তেওয়ারি। যথারীতি স্বরস্বতী বন্দনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং শেষ হয় শান্তিমন্ত্র দিয়ে। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের জেলা সভাপতি পার্থ গাঙ্গুলি।

অনুষ্ঠানে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ পুরুলিয়া জেলা শাখা বিক্রমসম্বৎ ক্যালেন্ডার প্রকাশ করে। তা উন্মোচন করেন আশীষ কুমার মণ্ডল। এই ক্যালেন্ডার পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পুরুলিয়া শাখাই বের করে। এটাই ছিল আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বলে দাবি করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *