অবিভক্ত মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ও প্রাক্তন বিধায়ক ডঃ রজনীকান্ত দলুইয়ের তৃতীয় প্রয়ান দিবসে বিভিন্ন অনুষ্ঠান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট:
অবিভক্ত মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং প্রাক্তন বিধায়ক ডঃ রজনীকান্ত দলুইয়ের তৃতীয় প্রয়ান দিবসে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁর ছেলে সত্যব্রত দলুই। মেদিনীপুরের নজরগঞ্জ এলাকার রয়েল অ্যাকাডেমি ভবনে তিনি তার পিতার স্মরণসভার পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।

স্মরণ সভার পর কয়েকশ দুঃস্থ মানুষের হাতে মাস্ক, স্যানিটাইজার, পোশাক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট ৭৪ জন রক্তদান করেন। প্রয়াত বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ রজনীকান্ত দলুইয়ের স্মরণসভা অনুষ্ঠানে মেদিনীপুর শহরের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *