সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ আগস্ট: চিরন্তন নাট্টসংস্থা আজ ২৫ বছরে পা রাখল। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার খাটুরা এলাকায় পতাকা উত্তোলন করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা এই দিনটি পালন করেন।
চিরন্তন নাটক সংস্থার পথ চলা শুরু ১৯৯৭ সালের ১৬ আগস্ট। দেখতে দেখতে পঁচিশে পা দিল এই সংস্থা। ১৬ আগস্ট স্বাধীনতা দিবসের সকাল থেকে সেজে ওঠে চিরন্তন নাট্য সংস্থার মঞ্চ। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন প্রাক্তন সেনা কর্মী। বিভিন্ন নাচ, গান, আবৃতি, চিত্রকলা প্রদর্শনী, শ্রুতি নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শ্রুতি নাটকের নাম ছিল মঞ্জুলিকার বিয়ে।
চিরন্তন নাট্য সংস্থার কর্ণধর অজয় দাস বলেন, আমরা নাট্য সংস্থা চালাচ্ছি কিন্তু আমাদের এই নাট্য সংস্থা সরকারি অনুমোদিত হলেও, সরকারি কোনো সুযোগ-সুবিধা এমনকি সরকারি অনুদানও পাই না। সরকার যদি ভাবতো তাহলে আমরা আমাদের আরও বড় ছাতার তলায় নিয়ে যেতে পারতাম।

