আমজনতার প্রধানমন্ত্রী! নিরাপত্তার তোয়াক্কা না করেই গাড়ি থামিয়ে ভিড়ের মধ্যে থাকা ভক্তের হাতে পাগড়ী পড়লেন মোদী

আমাদের ভারত,১৩ ডিসেম্বর: তিনি আমজনতার প্রধানমন্ত্রী। জনতা জনার্দনকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। বার বার এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদী। আজ বারাণসীতে আবারও একবার সেটাই প্রমাণ করলেন। নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে গাড়ি থামিয়ে সাধারণ এক মানুষের হাতে পাগড়ী পড়লেন মোদী, আর আম জনতার মধ্যে মিশে গেলেন দেশের প্রধানমন্ত্রী।

নিজের লোকসভা কেন্দ্রের আমজনতার আবদার পূরণ করবেন না, এমনটাও কি হয়? সোমবার সকালে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বারাণসী রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এদিকে প্রধানমন্ত্রীকে একবার সামনে থেকে দেখার জন্য পথের ধারে অপেক্ষা করছিলেন এক মোদী ভক্ত। হাতে তাঁর ছিল পাগড়ী আর উত্তরীয়। দেশের এই প্রিয় নেতাকে উপহার দিতে তিনি সেটা সঙ্গে করে এনেছিলেন।

একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি সরু গলি পথ দিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রীর গাড়ি। রাস্তার দু’পাশে ভিড় করেছেন সেখানকার মানুষ ও দোকানদাররা। স্লোগান দিচ্ছেন মানুষ। ফুল ছড়াচ্ছেন। হঠাৎ সেই ভিড়ের মধ্যে থেকে এক মোদী ভক্ত বেরিয়ে আসেন হাতে পাগড়ী ও উত্তরীয় নিয়ে।

স্বাভাবিক নিয়মে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটকে দেন। কিন্তু মোদী নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন তাকে তার কাছে আসতে দেওয়ার জন্য। এরপর ওই ব্যক্তি নিজের হাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মাথায় পাগড়ি পরিয়ে দেন। গলায় ঝুলিয়ে দেন উত্তরীয়। প্রধানমন্ত্রী হাতজোড় করে সে অভিবাদন এবং উপহার গ্রহণ করেন। এযেনো একেবারে আমজনতার প্রধানমন্ত্রী হয়ে ওঠা।

আজ কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করতে নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগেই বারাণসীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে প্রথমেই কালভৈরব মন্দিরে যান। সেখানে তিনি প্রণাম সেরে আরতি করেন। সেখান থেকেই যান কাশী বিশ্বনাথ মন্দির। রীতিমতো ডুব দিয়ে গঙ্গায় স্নান সারেন মোদী। গঙ্গাস্নানের পরে নিজেই টুইট করে লেখেন, “গঙ্গাবক্ষে নেমে মা গঙ্গা স্নেহ পেয়ে নিজেকে কৃতার্থ মনে হচ্ছে। গঙ্গার ঢেউগুলোকে মনে হচ্ছিল যেন বিশ্বনাথ ধামকে আশীর্বাদ করছে। হর হর মহাদেব, হর হর গঙ্গে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *