সাথী দাস, পুরুলিয়া, ১৭ ফেব্রুয়ারি: কংগ্রেসের দলীয় নির্বাচনী কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুরুলিয়া পুরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ডিগুডি পাড়ার বসতি এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
ওই এলাকায় কংগ্রেসকে হারাতে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ কংগ্রেস নেতা সোহেল দাদ খানের। তার অভিযোগ কার্যালয়ের ভিতরে লাগানো বিভিন্ন ফেস্টুন, পোস্টার ছিঁড়ে তছনছ করে দেয়। অস্থায়ী ওই কার্যালয়ের তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সকালে খবর পেয়ে দেখি হিংসাত্মক এই কান্ড।

ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হয়েছেন সোহেল দাদ খানের বাবা শামিম দাদ খান। সেখানে তৃণমূলের প্রার্থী সেখ ফাইজাল কামাল। তিনি কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, আমাদের এই সব কাজ করার প্রয়োজন হয় না। এটা ওদের নিজেদের সাজানো কাজ।

