তৃণমূলের দলীয় কার্যালয়ে পোলিও খাওয়ানোকে কেন্দ্র করে ভাঙ্গচুর, উত্তেজনা পান্ডুয়ায়

আমাদের ভারত, হুগলী, ১০ অক্টোবর: তৃণমূলের দলীয় কার্যালয়ে পোলিও ও কৃমির ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করে উত্তেজনা। ভাঙ্গচুর তৃণমূলের দলীয় কার্যালয়। ঘটনা হুগলীর পান্ডুয়া ব্লকের নিয়াল গ্রামের।

জানাগেছে, গত কয়েকদিন ধরে এলাকার একটি ক্লাবে ওই ঔষধ খাওয়ানোর জন্য আশা কর্মীরা ক্যাম্প করছিলেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের সেখান থেকে বের করে দেন বলে অভিযোগ। পরবর্তীতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার তদারকিতে তৃণমূল কংগ্রেসের দলীল কার্যালয়ে সেই ক্যাম্প চালাচ্ছিলেন আশা কর্মীরা।
অভিযোগ, শনিবার সকালে সেখানে হানা দেয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। দলীয় কার্যালয়ের মধ্যে কেন সরকারি কাজ হচ্ছে এই নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি।

তৃণমূলের অভিযোগ, তাদের দলের তিন কর্মীদের ব্যাপক মারধরের পাশাপাশি দলীয় কার্যালয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করে বিজেপি। ঘটনায় দুপক্ষের দশ জন আহত হয়। তাদের পান্ডুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে পান্ডুয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *