জমজমাট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে

আমাদের ভারত, হাওড়া, ৫ ফেব্রুয়ারি: শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছিল। শনিবার সরস্বতী পুজোর দিনের আবহাওয়া নিয়ে নতুন প্রজন্মের মনে আশঙ্কার মেঘ দানা বেঁধেছিল। যদিও শনিবার সকালে মেঘ কেটে রোদ বের হতেই চওড়া হাসি দেখা দিল টিনএজারদের মুখে। আর সেই কারণে এদিন সকাল থেকেই তাদের ঢল নামল রাস্তায়। আর তাতেই জমজমাট হয়ে উঠল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।

পুস্পাঞ্জলি, ফুচকা, চাউমিন, এগরোলের পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা সরস্বতী পুজোর দিনটা টিনএজারদের কাছে অন্যতম স্পেশাল দিন। বিশেষ করে করোনার কারণে গত বছর সরস্বতী পুজোয় স্কুল কলেজের পড়ুয়ারা গৃহবন্দি থাকায় এইবছর উন্মাদনা অনেকটা বেশি ছিল। আর সেই কারণে এদিন সকাল থেকেই উলুবেড়িয়া শহরের রাজপথ কার্যত দখল নিয়েছিল পড়ুয়ারা। এমনকি বেলা যত গড়িয়েছে ততই
টিনএজারদের ভিড়ে স্তব্ধ হয়েছিল রাস্তা। তবে শুধু শহরের রাজপথ নয় পাশাপাশি উলুবেড়িয়া শহরের শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতেও
টিনএজারদের ঢল নেমেছিল।

সকলের মতে সরস্বতী পুজো একটা অন্য অনুভূতি। গত বছর করোনার কারণে পুজো সেভাবে উপভোগ করতে না পারলেও এবারে করোনার প্রকোপ কমায় আনন্দ ভালোভাবে উপভোগ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *