চলতি বছর ডিসেম্বরের মধ্যেই দেশের সকলকে করোনার টিকা দেওয়া হবে : ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

আমাদের ভারত, ২৯ মে: চলতি বছরের শেষ হবার আগেই গোটা দেশে টিকাকরন প্রক্রিয়া শেষ করে ফেলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন চলতি বছর ডিসেম্বরের মধ্যেই দেশের সকলকে করোনার টিকা দেওয়া হবে।

আজ টিকার বন্টন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধীতার জবাব দিতে গিয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, টিকা করনের পদ্ধতি নিয়ে রাহুলজি যদি এতটাই চিন্তিত তাহলে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে সঠিক টিকাকরণ হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখুন।

কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছিল জুলাই থেকে আগস্টের মধ্যে দেশে আরো আট রকম ভ্যাকসিন চলে আসার কথা রয়েছে। দেশের ছাড়াও বিদেশের একাধিক ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হবে। এরফলে টিকার পরিমাণ বাড়বে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ডিসেম্বরের মধ্যে ২০০ কোটির বেশি টিকার ডোজ তৈরি হয়ে যাবে। ফলে দেশের বড় একটা অংশের মানুষকে টিকার দুটি ডোজ দেওয়া সম্ভব হবে।

শুক্রবার রাহুল গান্ধী ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর বক্তব্য, কোভিডের প্রথম ঢেউ আগে থেকে আন্দাজ করা যায়নি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের জন্য পুরোপুরি নরেন্দ্র মোদী সরকার দায়ী। কংগ্রেস নেতার আরও অভিযোগ, দেশের ১৩০ কোটি মানুষের মধ্যে ৩% ভ্যাকসিন পেয়েছেন। বাকিরা এখনো অপেক্ষায়। প্রধানমন্ত্রীকে ইভেন্ট ম্যানেজার বলেও কটাক্ষ করেন রাহুল।

কংগ্রেস নেতার এই সমালোচনার জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কংগ্রেস শাসিত রাজ্য সঠিক পদ্ধতিতে টিকাকরণ হচ্ছে না।১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণের কোনও সঠিক পরিকল্পনাই নেই সেখানে
কেন্দ্রীয় মন্ত্রীর আরও বক্তব্য, কংগ্রেস আগে করোনার টিকাতেই বিশ্বাস করত না। অনেক কংগ্রেস নেতা তো একে বিজেপি ভ্যাকসিন বলেছিলেন। মোদী সরকারের সমালোচনা করার জন্য অপপ্রচার করে মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *