কো-উইন বিভ্রাটের কারণে রাজ্যজুড়ে ব্যাহত করোনা টিকাকরণ প্রক্রিয়া

রাজেন রায়, কলকাতা, ২ মার্চ: সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকাকরণ। কিন্তু কো-উইন পোর্টাল বিভ্রাটের কারণে মার্চের দ্বিতীয় দিনেও ধাক্কা খেল টিকাকরণ প্রক্রিয়া। ৯৯৮টি সেশন সাইট তৈরি করা হয়েছিল। মঙ্গলবার সকালে ৯৪টি সেশন সাইট কাজ করছিল।

সোমবার অনেক রাত পর্যন্ত কোনও সেশন সাইট তৈরি করা যাচ্ছিল না। রাত জেগে কাজ করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সকালে ৯৯৮টি সেশন সাইট তৈরি করা হয়। ৯৪টা সেশন সাইট সকালে কাজ করতে শুরু করে। কিন্তু দুপুর ১২টার পর সেটাও সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। ফলে নাম নথিভুক্ত করণ করানো যায়নি।

টিকা নিতে এ দিন সকাল থেকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় জমান ভোট কর্মীরা। আসেন ষাটোর্ধ্ব ব্যক্তিরাও। তাঁদের মধ্যে অনেকেই সোমবার টিকা নিতে এসেছিলেন, কিন্তু পোর্টাল বিভ্রাটে তাঁদের ফিরে যেতে হয়। এদিন সকালেও তাঁরা টিকা নিয়ে আসেন। কিন্তু দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে বসেই অপেক্ষা করতে দেখা যায় তাঁদের।

বেলা ১টা পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে জানা যায়, ১৬ নম্বর পর্যন্ত ব্যক্তিকে টিকা দেওয়া সম্ভব হয়। ১৭, ১৮, ১৯, ২০ নম্বরে নাম নথিভুক্ত ব্যক্তিকে ভিতরে ডাকা হয়। কিন্তু পোর্টাল বিভ্রাটে তাঁদের টিকা দেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *