অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ মে: বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধকের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হয়। তবে সেই প্রতিষেধক শুধুমাত্র দেওয়া হয় সাংবাদ মাধ্যমের কর্মী, পরিবহন কর্মী ও হকারদের। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। তার পরেই সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মত ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার সাংবাদিকদের প্রতিষেধক দেওয়া শুরু হয়। সাংবাদিক, পরিবহন কর্মী ১০০ জন ও হকার মিলিয়ে ২৩৯ জনকে প্রতিষেধক দেওয়া হবে। তবে কেবলমাত্র কোভিশিল্ড দেওয়া হচ্ছে। কো ভ্যাকসিন অমিল।


