স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কল্যাণীতে ব্যাঙ্ক কর্মীদের ভ্যাকসিনেশন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুন:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার বাইরে প্রথম নদীয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্ক সংলগ্ন স্টেট ব্যাঙ্কে আজ করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযানের আয়োজন করা হয়। এদিন মোট ৭০০ জন ব্যক্তিকে করোনা প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়। কলকাতার একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এই টিকা দেওয়ার ব্যবস্থা করে। জন প্রতি ৭৮০ টাকা নেওয়া হয় এই টিকা দেওয়ার উদ্দেশ্যে। মূলত ব্যাঙ্ক কর্মী অর্থাৎ ব্যাঙ্কে কর্মরত কর্মী এবং প্রাক্তন ব্যাঙ্ক কর্মীদের পরিবারকে এই টিকা দেওয়া হয়। কল্যাণী ছাড়াও এদিন আরও দুটি জেলায় এই টিকাকরণ কর্মসূচি চলছে বলে জানালেন ওই অ্যাসোসিয়েশনের কর্ণধার শুভজ্যোতি চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *