আমাদের ভারত, মুর্শিদাবাদ,৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করেছেন ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছরের বয়সের ছেলে মেয়েদের ভ্যাকসিন দেবার কথা। সেইমত আজ থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ। আজ ফরাক্কার নিউ ফরাক্কা হাইস্কুলে ভ্যাকসিন দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ফারাক্কার ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, আজ থেকে শুরু হলো ১৫ থেকে ১৮বছরের ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ। আজ নিউ ফরাক্কা হাইস্কুলে ৬০০ জন ছেলে মেয়েকে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন। যারা স্কুলে পড়াশুনা করে না বা বাইরে পড়াশুনা করে তাদের জন্য আলাদা করে ভ্যাক্সিনেশন সেন্টার করা হয়েছে ফরাক্কা বেনিয়াগ্রাম হাসপাতালের কাছে একটি প্রাথমিক স্কুলে। তবে ফরাক্কার সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলে দেওয়া হবে এই ভ্যাকসিন বলে জানালেন তিনি এবং সকলকে এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানান।

