আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জুলাই: জলপাইগুড়ি টাউন স্টেশনের পরিকাঠামো উন্নয়নে জরুরি বৈঠকে বসল রেল কর্তৃপক্ষ। বৈঠক শেষে মঙ্গলবার স্টেশন চত্বর পরিদর্শন করলেন রেলের আধিকারিকরা। স্টেশনের সুবিধে অসুবিধের পাশাপাশি কোথায় কি খামতি রয়েছে সরেজমিনে তা খতিয়ে দেখলেন রেল দফতরের এনজেপি এরিয়া ম্যানেজার আসিব আলী। সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরা। স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ নেই। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে।টাউন স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ ও ট্রেন চালু করার দাবি তুললেন স্থানীয় ব্যবসায়ীয়া। তিস্তা তোর্ষা এক্সপ্রেস ও দার্জিলিং মেল বন্ধ। দ্রুত দূর পাল্লার ট্রেনের স্টপেজের দাবি তোলা হয়।

শহরের ব্যবসায়ী প্রদীপ কুমার সিতানী বলেন, “এ দিন বৈঠক হয়। ট্রেনের স্টপেজের দাবি তোলা হয়েছে।”
যদিও রেল দফতরের দাবি, স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখতে এই পরিদর্শন।

