Children park, Purshura, রাজা রামমোহন রায়ের পূর্ণবায়ব মূর্তির উন্মোচন ও শিশু উদ্যানের উদ্বোধন পুরশুড়ায়

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৭ ফেব্রুয়ারি: পুরশুড়া বিধানসভার অন্তর্গত রামমোহন-এক নম্বর পঞ্চায়েতের সামনে রাজা রামমোহন রায়ের পূর্ণবায়ব মূর্তির উন্মোচন ও শিশু উদ্যানের উদ্বোধন হলো। এদিন রাজা রামমোহনের মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠান শুরু হয়। রাজা রামমোহন রায়ের পূর্ণবায়ব মূর্তির উন্মোচন ও ফিতে কেটে শিশু উদ্যানের উদ্বোধন করেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ (জয়রামবাটী শাখা) স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ, পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ ও রামমোহন ১ পঞ্চায়েতের প্রধান পূজা সাঁতরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শিশু উদ্যানের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *