পুলিশ সুপারের ড্রাইভারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ সেপ্টেম্বর: পুলিশ সুপারের ড্রাইভারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত পুলিশ কর্মীর নাম জীবন দাস ( ৫০) । ডিউটি যাওয়ার আগে জল খেতে গিয়ে বুকে আটকে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতারের গাড়ির চালক জীবন দাসের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ কর্মী মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রায়গঞ্জের রূপাহারে ভয়াবহ বাস দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন পুলিশ সুপার সানা আখতার। সেইমতো দক্ষিন দেবীনগরের বাসিন্দা পুলিশ সুপারের গাড়ির চালক জীবন দাস ইউনিফর্ম পরে ডিউটি যাওয়ার আগে জল পান করেন। জলপান করার পরেই বুকে ব্যাথা অনুভব করেন তিনি এবং সাথে সাথেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। অন্যান্য সহ পুলিশ কর্মীরা তাঁকে দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জীবন দাসকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালেরপুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। সদালাপী পুলিশ কর্মী জীবন দাসের এইধরনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলার পুলিশ কর্মী মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *