উলুবেড়িয়া উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু

আমাদের ভারত, হাওড়া, ৯ ডিসেম্বর: একটি খুনের মামলায় অভিযুক্ত এক বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া উপ সংশোধনাগারে। মৃতের নাম তাপস সাঁতরা (৩১), বাড়ি আমতা থানার সেনের ডাঙ্গা এলাকায়।

জানা গেছে, একটি খুনের মামলায় একাধিক অভিযুক্তের সঙ্গে দীর্ঘদিন উলুবেড়িয়া উপ সংশোধনাগারে বিচারাধীন হিসেবে বন্দি তাপস সাঁতরা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাপস অসুস্থ হয়ে পড়লে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ মিনিট নাগাদ সংশোধনাগার থেকে ফোনে তাপস সাঁতরার অসুস্থতার খবর দেন। পরে আমরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। প্রশাসন সূত্রে খবর, বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *