অবাস্তব হলেও সত্যি, পরিবারের দাবি পোষা মুরগির ডিম থেকে বের হল সাপের বাচ্চা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ মে:
প্রতিদিনই ঘটে চলেছে কিছু কিছু অবাস্তব ঘটনা। তেমনই এক অবাস্তব ঘটনার সাক্ষী নদিয়ার ভীমপুরের বাসিন্দারা। অনেকে অবাস্তব কিছু বলার জন্য হাতির পেটে ঘোড়ার বাচ্চা বলে। কিন্ত সেইভাবে মুরগী ডিমে সাপের বাচ্চা আর বলা যাবে না। কারণ বাস্তবে নাকি তাই ঘটেছে কৃষ্ণনগরের পাশেই এক গ্রামে।

জানা যায়, কৃষ্ণনগরের পাশেই ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত দাস বোস পাড়ার বাসিন্দা বিশু দাসের বাড়িতে মুরগীর ডিম থেকে না কি সাপের বাচ্চা বেরিয়েছে। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, গতকাল তাদের পোষা মুরগি একটা ডিম দেয় এবং আজ সকালবেলা সেই ডিমটা যখন ভেঙ্গে রান্না করতে যায় তখন সেই ডিমের ভেতর থেকে বের হয় একটি সাপের বাচ্চা। এমনটাই দাবি দাস পরিবারের। এই নিয়ে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি ঘটনার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রামবাসীদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *