অর্জুন সিং ও দিলীপ ঘোষকে নজিরবিহীন আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ নভেম্বর: নাম না করে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কে মাতাল বলে কটাক্ষ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। বিজেপির রাজ্য সভাপতি কে নজিরবিহীন আক্রমণ এবং মুখ বন্ধ রাখার জন্য তার এইমসে চিকিৎসা করার প্রয়োজন বলে মন্তব্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনার হাবড়ায় এই মন্তব্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

শনিবার জগদ্দল ঘাটে ছট পুজোর অনুষ্ঠানে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন ৫ জন তৃণমূল সাংসদ শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন এবং ক্যামেরার বাইরে জিজ্ঞেস করলে জানা যাবে সৌগত রায়ও বিজেপিতে যোগদান করবে।
এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করলে তিনি জানান, আগে জানতাম রাতের বেলায় অখাদ্য কুখাদ্য খেয়ে কিছু মানুষের পা টলত এখন দেখি দিনের বেলাতেই ব্যারাকপুরের সাংসদ অখাদ্য-কুখাদ্য খেয়ে আজে বাজে বকছে।
পাশাপাশি তিনি আরো বলেন, সাংসদ সৌগত রায়ের বক্তব্য পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং স্পিকার মন দিয়ে শোনেন। সৌগত রায়কে নিয়ে বলার মত শিক্ষাগত যোগ্যতা ব্যারাকপুরের সংসদের নেই।
বারাসাতে একটি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি রবিবার বলেছেন, বাংলাকে গুজরাট বানাবই কারো বাবার সাধ্য নেই ঠেকাবে।
সেই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সুচিকিৎসার পরামর্শ দেন । পাশাপাশি যদি দিলীপ ঘোষের মুখ আটকানোর চিকিৎসা করা যায় তাহলে সেই ব্যবস্থা করবার কথা বিজেপি দলীয় নেতৃত্বের কাছে আবেদন করেন।

রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নামে যে “আমরা দাদার অনুগামী পোস্টার পড়ছে” এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এইসব করাচ্ছেন। নিজেরাই পোস্টার তৈরি করে দাদার অনুগামী বলে পোস্টার লাগাচ্ছে। পাশাপাশি আরও একাধিক বিষয় নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *