কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই:
ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে কেবলমাত্র তালিকাভুক্ত অ্যাম্বুলেন্স থাকতে পারবে বাকিরা থাকতে পারবে না। এই মর্মে ঘাটাল থানার পুলিশ বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকে তালিকাভুক্ত নয় এমন আম্বুল্যান্সগুলিকে বের করে দিয়েছ।
জানা গিয়েছে, অ্যাম্বুলান্স চালকদের মধ্যে মঙ্গলবার গোলমাল বেধেছিল। ঘাটাল থানায় খবর গেলে, থানা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এর আগেও বহুবার এই ধরনের গোলমাল হয়েছে।

অ্যাম্বুলান্স চালকদের বক্তব্য, হাসপাতাল চত্বরে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এরকম অ্যাম্বুলান্স থাকার জন্য বাইরে থেকে গাড়িতে করে আসা রোগীদের গাড়ি ঢুকতে অসুবিধা হয়। এই কারণে কেবলমাত্র তালিকাভুক্ত অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে থাকবে, বাকিরা থাকতে পারবে না।

