দাসপুরে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ অক্টোবর: ঘাটাল মহকুমার দাসপুরের একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পাঁশকুড়া -ঘাটাল রাজ্য সড়কের ওপর দাসপুর বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় যাত্রীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।

দাসপুরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই ওই অজ্ঞাত পরিচয় ভবঘুরে মহিলাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পরে রাতের দিকে যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *