আমাদের ভারত, হাওড়া, ২৭ আগস্ট: নদী থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। জানা গেছে, শুক্রবার সকালে উলুবেড়িয়া থানার হীরাগঞ্জ এলাকার বাসিন্দারা হুগলী নদীতে আনুমানিক বছর ৪৫ এর এক ব্যক্তির মৃতদেহটি ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

