অশোকনগরের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ মার্চ:ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ।ঘটনাটি ঘটেছে সোমবার 
সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বিড়া বাথানিয়া এলাকায়।রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। 

পুলিশের অনুমান, বছর পঞ্চাশের ওই ব্যক্তির দেহে 
বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। মুখ ছিল রক্তাক্ত।পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্যত্র খুন 
করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকলে স্থানীয় কৃষকরা চাষের জমিতে যাওয়ার পথে লক্ষ্য করে একটি ডোবায় দেহটি পড়ে থাকতে। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেখা যায় ওই ব্যক্তির দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন 
ছিল। মুখ ছিল রক্তাক্ত। দেহ পচন ধরেছে। মুখ পরিস্কার বোঝার উপায় নেই। এরপর দেহটি ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।কি করে মৃত্যু হল? কেউ খুন করে এখানে ফেলে গেল কি না তার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *