এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার কৃষ্ণগঞ্জের চন্দননগর ফেরিঘাটে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ অক্টোবর: এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার নদিয়ার কৃষ্ণগঞ্জের চূর্ণী নদীর চন্দননগর ফেরিঘাটে।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা ফেরিঘাটের কাছে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে যেহেতু এই নদী বাংলাদেশের সঙ্গে যুক্ত তাই প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকে ভেসে আসতে পারে এই মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায় কৃষ্ণগঞ্জ থানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *