আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে শনিবার বিকেলে নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও টুইট করেছিল ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ। ভিডিওটিতে বিশ্বের নানা প্রান্তে বর্ষবরণ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়।বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মানচিত্র দেখানো হয় ভিডিওতে। অভিযোগ, এই ভিডিওটিতে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে।
জানা গেছে, মানচিত্রে জম্মু-কাশ্মীরের একাংশকে দেখানো হয়নি। হোয়াটসঅ্যাপের এই টুইট প্রকাশ্যে আসার পরে এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান দেশের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ফেসবুকের মূল সংস্থা মেটার নিয়ন্ত্রণাধীন ম্যাসেজিং সংস্থার উদ্দেশ্যে মন্ত্রীর হুঁশিয়ারি ভারতে ব্যবসা করতে চাইলে দ্রুত মানচিত্র সংশোধন করে সঠিক মানচিত্র প্রকাশ করুন।
হোয়াটসঅ্যাপ যে ভিডিওটি টুইট করেছে সেটিকে রিটুইট করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সাবধান করে দেন মন্ত্রী। এর আগেও ভারতের ভুল মানচিত্র নিয়ে সরব হতে দেখা গেছে মন্ত্রীকে। গত ২৮শে ডিসেম্বর জুমের সিইও এরিক ইউয়ান ভারতের একটি ভুল মানচিত্র টুইট করায় তাকেও দেশে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন চন্দ্রশেখর। পরে সেই টুইট মুছে দেন ইউয়ান।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

