পিংলার পট পাড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: পিংলার পট আজ বিশ্ব সমাদৃত। পট শিল্পীরা তাদের রঙ তুলি দিয়ে নানান হাতের কাজ তুলে ধরছেন বিশ্বের বাজারে। কেমন আছে পিংলার পটশিল্পীরা তা জানতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় এসে হাজির হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। পটশিল্পীরা কেন্দ্রীয় নেতাকে কাছে পেয়ে নানান অভাব অভিযোগ তুলে ধরেন। পটশিল্পীদের সমস্যা সমাধানে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা পটশিল্পীদের কাছে তুলে ধরেন। রাম মন্দিরের উদ্বোধনের আগে রাম সীতাকে নিয়ে পটশিল্পীরা গান শোনায়, যা শুনে মুগ্ধ হন তিনি। পরে তিনি জানান, প্রধানমন্ত্রী “নয়াগ্রামের” পটচিত্র সম্পর্কে তাঁর মন কি- বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন। এই পটচিত্র শিল্পীদের আরো শ্রীবৃদ্ধি তিনি কামনা করেছেন। সেই সঙ্গে তিনি এদের কাজকর্মের প্রশংসা করেছেন।পটশিল্পীদের বিশ্বকর্মা যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য একদিনের ক্যাম্প করার প্রতিশ্রুতি দেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তন্ময় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *