বনগাঁয় বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, গরহাজির বিধায়ক থেকে জেলা নেতা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ জুলাই: বিধানসভা ভোটের পর জেলায় জেলায় বিজেপি নেতা কর্মী ও বিধায়কদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের দাপটে অনেক বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছাড়াও হয়েছে। পুলিশের সাহায্য পায়নি। এছাড়া পদ নিয়েও চলছে নিজেদের মধ্যে অশান্তি। সেই সব ক্ষতিয়ে দেখতে শনিবার দুপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা নেতা ও কর্মকর্তাদের নিয়ে বনগাঁ জেলা অফিসে দলের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

একাধিক বৈঠকে অনুপস্থিত থাকার পর ফের কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির বনগাঁ সাংগঠনিক সভায় গরহাজির বিজেপির একাধিক নেতা ও বিধায়ক। শনিবার দুপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা নেতাদের নিয়ে বনগাঁ জেলা অফিসে দলের কর্মকর্তা ও বিধায়কদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই বৈঠকে দেখা মিলল না বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরকে৷

বিধায়ক অশোক কীর্তনীয়া জানিয়েছেন, “তিনি ঘুরতে গিয়েছেন। অনেক আগেই পরিকল্পনা করা হচ্ছিল। বাকিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি”।

এ বিষয়ে গজেন্দ্র সিং শেখা ওয়াতে বলেন, গত শুক্রবার আমার এখানে আসার ব্যপারে ঠিক হয়। সেক্ষেত্রে অনেকের ব্যক্তিগত কাজ বা পূর্ব পরিকল্পিত কর্মসূচি থাকতে পারে৷ যারা এসেছে তাদের নিয়ে মিটিং হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *