বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার সিবিআইয়ের পরিবর্তে সিআইডি তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৪ জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেসে পরপর দুদিন পাথর ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিআইডি তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তখন সুভাষবাবুর এই মন্তব্যে জল ঘোলা হতে শুরু করেছে।

উল্লেখ্য, বহু প্রতিক্ষীত বন্দে এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর পর থেকেই পরপর দুদিন ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এর ফলে ট্রেনের বগির কাঁচ ভেঙ্গে যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। বিজেপি এই ঘটনায় সোচ্চার হয়। বিরোধী দলনেতা শুভেন্দু সহ রাজ্যের শীর্ষ নেতারা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানিয়েছেন। সুভাষবাবু বলেন বন্দে এক্সপ্রেসের ঘটনায় সিবিআইয়ের দরকার নেই, রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তাই সিআইডি তদন্ত করা হোক। তিনি এ বিষয়ে রাজ্য সরকারের কাছে এই দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *