আমাদের ভারত, ১৬ এপ্রিল: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার শনিবার শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিট্যুট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনলজি (আইআইইএসটি)-তে আসেন। কথা বলেন শিক্ষক ও পড়ুয়াদের একাংশের সঙ্গে।
প্রতিষ্ঠানের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারস সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিষ্ঠানের অধিকর্তা, অধ্যাপক এবং আধিকারিকদের সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষা এবং পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য নানারকম বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানের ছোট ছোট বিষয়ের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রতিষ্ঠান ছাড়ার আগে প্রতিমন্ত্রী সকল ডিন এবং ছাত্র প্রতিনিধিদের, মূলত গবেষকদের সঙ্গে দেখা করেন। প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য আর কী কী করা যেতে পারে আলোচনা করেন তা নিয়ে।”

