বাকুঁড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে পরিষেবা বিলম্ব, রাজ্য সরকারের গাফিলতিতে ক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকারের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৬ ফেব্রুয়ারি: অনেক টালবাহনার পর অবশেষে আজ থেকে বাকুঁড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে শুরু হল শুধুমাত্র আউটডোর পরিষেবা।কেন্দ্রীয় সরকার এই পরিষেবার জন্য দেড়’শো কোটি টাকা বরাদ্দ করে।কিন্তু রাজ্য সরকারের গাফিলতির কারণে দীর্ঘ সাত বছর সময় লেগে গেল বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আজ এক সাংবাদিক সম্মেলন করে তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবার জন্য যন্ত্রপাতি সহ উপযুক্ত সব সামগ্ৰী এসে পৌঁছালেও উপযুক্ত চিকিৎসক ও নার্স নিয়োগ না হওয়ায় পরিষেবা বন্ধ রয়েছে। এই ব্লকে আউটডোর ছাড়াও কার্ডিওলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি ইত্যাদি গুরুত্বপূর্ণ ও জটিল অপারেশনের ব্যবস্থা হয়েছে, কিন্তু রাজ্য সরকার চিকিৎসক নিয়োগে গাফিলতি করছে যার ফলে বাকুঁড়া সহ পুরুলিয়া, মেদিনীপুরের মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা সঠিক ভাবে রূপায়িত হলে এই সব জেলার মানুষকে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য বাইরে ভিন রাজ্যে ছুটতে হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার বাকুঁড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পায় সে বিষয়ে রাজ্য সরকার উদ্যোগ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *