কারিগরি দফতরের উদ্যোগে গোপীবল্লভপুর ১নং ব্লকের বেকার যুবকদের দেওয়া হল ৭ দিনের প্লাম্বিং ও পাইপ ফিটিংয়ের ট্রেনিং

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১২ সেপ্টেম্বর: বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের কারিগরি দফতরের উদ্যোগে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বেকার যুবকদের দেওয়া হল সাতদিনে প্লাম্বিং ও পাইপ ফিটিংয়ের ট্রেনিং। মোট ৫২ জন যুবককে সাতদিনের বিষয় ভিত্তিক এবং ফিল্ড ট্রেনিং দেওয়ার পর সোমবার ব্লকের এনআরইজিএ বিলিং এর উপরতলার হল ঘরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হল।

রাজ্য কারিগরী দফতরের ট্রেনার শুভাশিস নন্দী বলেন, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের যে সমস্ত যুবকরা আইটিআই, ডিপ্লোমা জাতীয় জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর ট্রেনিং নিতে পারেননি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে প্রশাসন। সাতদিন ধরে হাতেকলমে কাজের পাশাপাশি বিষয় ভিত্তিক শিক্ষা দেওয়া হয়েছে। এতে ট্রেনিং প্রাপ্ত যুবকরা নিজেদের এলাকায় পানীয় জল সহ যাবতীয় পাইপ ফিটিংসের কাজ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *