পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের রিক্সা চালক দাদাদের শারদ শুভেচ্ছা জানানো হলো সপ্তমীর সকালে। পাশাপাশি তাঁদের সামান্য খাদ্য সামগ্রী, নতুন পোশাক তুলে দেওয়া হলো। শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তাদের শুভেচ্ছা জানানো হয়।

মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কোতোয়ালি থানার আইসি আতিউর রহমান, টাউনবাবু প্রশান্ত কির্তনিয়া, সমাজসেবী শান্তনু চক্রবর্তি, ক্লাবের সদস্যরা এবং অন্যান্য সাংবাদিকরা তুলে দেন উপহার সামগ্রী। আনন্দ ভাগ করে নেওয়া হয় রিক্সা চালক দাদাদের সাথে।


