পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে সারদা নগর এলাকায় স্থানীয় কচি কাঁচাদের নিয়ে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। এলাকার পিছিয়ে পড়া স্থানীয় মানুষের মধ্যে এবং শিশুদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব গড়ে তুলতে আজকের এই অনুষ্ঠান। প্রায় শতাধিক শিশু বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু, প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ ভুঁইঞা, ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলি মোহন মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


