জমি বিবাদের জেরে নাকাশিপাড়ায় ভাইপোর হাতে খুন কাকা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মার্চ: জমি বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হতে হলো কাকাকে। মৃতের নাম তাহাজুদ্দিন শেখ। নদিয়ার নাকাশিপাড়ার ছাতনি এলাকার ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি বিবাদের জেরে অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে। ওই অশান্তির জেরে গতকাল সন্ধ্যায় ভাইপো শহিদুল শেখের সঙ্গে কাকা তাহাজ্জুদ্দিনের বিবাদ বাধে। অভিযোগ ভাইপো জসীমউদ্দীন কাকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। তাকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত একটি জমি নিয়ে ইনজংশন জারি ছিল। ওই জমিতেই সকালবেলায় কাজ করা নিয়ে কাকা ভাইপোর দুই পরিবারের মধ্যে বচসা হয়। পুলিশ এসে বিবাদ মিটিয়ে দেয়। কিন্তু পুলিশ চলে গেলে বিকেলে ফের বচসা বাধে। কাকা তাহাজূদ্দিনের মাথায় ধারালো দা দিয়ে ভাইপো জসীমউদ্দীন আঘাত করে। দায়ের আঘাতে তাহাজুউদ্দিন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাহাজউদ্দিনকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *