জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকার বড়কলা গ্রামে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে উঠেছে কাকার বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী ওই যুবতীকে চন্দ্রকোনা থানার ডিগ্রি এলাকায় নিয়ে গিয়ে তার হাত পা মুখ বেঁধে ধর্ষণ করে কাকা রিয়াজুল শাহ।
মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রিয়াজুল শাহকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

