দেনা পরিশোধ করতে না পেরে মদ্যপ অবস্থায় শান্তিপুরে লঞ্চের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ এক যুবকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৭ মার্চ:
লঞ্চের উপর থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ মদ্যপ যুবকের। শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের ঘটনা। আত্মঘাতী যুবকের বাড়ি শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের চুনুড়ি পাড়া এলাকায়।

জানাগেছে, ওই যুবকের নাম বুবাই ঘোষ, বয়স ২৩ বছর। এলাকায় বেশ কিছুদিন আগে দেনার দায়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল বুবাই। পাওনাদারেরা বারবার তাঁর বাড়িতে আসছিল তাগাদায়। সে কারণে কিছুদিন ধরে বুবাই মানসিক অবসাদে ভুগছিল। শনিবার বিকেল নাগাদ পাওনাদারদের দেনা মেটানোর জন্য তার দাদার কাছ থেকে টাকা আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যান, তারপর আর বাড়িতে ফেরেনি।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায় গতকাল আনুমানিক রাত ৯.৩০টা নাগাদ শান্তিপুর–গুপ্তিপাড়া ফেরি ঘাটে লঞ্চের মদ্যপ অবস্থায় ওঠার পরেই হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেয় ঐ যুবক। ফেরিঘাটের পাশে থাকা দুই একজনের নজরে আসে। তারাও তড়িঘড়ি গিয়ে দেখে ছেলেটি গঙ্গায় ঝাঁপ মারতেই তলিয়ে যায় গঙ্গায়। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। ডুবুরি নামিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া ঐ যুবকের তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *