জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই: খড়্গপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় চুরি করতে এসে ব্যর্থ হয়ে ফিরতে হল চোরেদের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত লছমাপুরে। লছমাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের উপরে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা।

গতকাল রাতে চোরের দলটি ব্যাঙ্কে টাকা চুরি করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। গভীর রাতে প্রথমে তারা গ্যাস কাটার দিয়ে ব্যাঙ্কের সাটার কেটে ভেতরে ঢুকতে সক্ষম হয়েছিল ঠিকই কিন্তু ব্যাঙ্কের ভেতরের লকার ভাঙ্গতে না পারায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সিসিটিভির হার্ডডিক্স চুরি করে পালিয়ে যায় চোরের দলটি। খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।

