আমাদের ভারত, ১৪ জুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী’র প্রশংসা করার চরম মূল্য দিতে হল এক হিন্দু ব্যক্তিকে। আত্মীয়দের সঙ্গে গাড়িতে উঠে মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করাই কাল হয়ে দাঁড়ালো তাঁর জীবনে। আত্মীয় সহযাত্রীদের সামনে মুসলিম চালক আমজাদ গাড়ির চাকায় পিষে নৃশংসভাবে হত্যা করল ওই হিন্দু ব্যাক্তিকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে।
নিহত ওই হিন্দু ব্যক্তির নাম রাজশেখর দুবে। তাঁর বয়স ৫০ বছর। তিনি তাঁর ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কোলাহি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুসারে, বিয়েবাড়িতে অতিথিদের নিয়ে যাতায়াত করার জন্য গাড়িটি ভাড়া করা হয়েছিল। রবিবার বিয়ে হয় মির্জাপুরে। এরপর রাজশেখর সহ কয়েকজন আত্মীয় ওই বলেরো গাড়িতে চড়ে বসেন। গাড়িতে উঠে রাজনৈতিক আলোচনা শুরু হয়। রাজশেখর মোদী ও যোগীর উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন। আর তাতেই মাথায় খুন চেপে যায় চালকের। উভয়ের মধ্যে তুমুল কথাকাটাকাটি শুরু হয়।
গাড়িতে থাকা বাকি যাত্রীদের কথায়, কথা কাটাকাটি হতে হতে চালক হঠাৎ গাড়িটি দাঁড় করিয়ে দেয় ও ওই ব্যক্তিকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর রাজশেখর দুহাত দিয়ে গাড়িটি দাঁড় করানোর চেষ্টা করে। তখনই কোনো কিছুর পরোয়া না করে চালক আমজাদ সোজা রাজশেখর দুবেকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়েন। চিৎকার করে ওঠেন সহযাত্রীরা। গাড়ি থামাতে বললেও বেশ কিছুটা এগিয়ে যায় আমজাদ। এরপর বিপদে বুঝে গাড়ি ছেড়ে পালায় আমজাদ।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। চালকের খোঁজে তল্লাশি চালায় তারা। ছয় ঘন্টার মধ্যেই ধরা পরে আমজাদ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কেবল মাত্র মোদী ও যোগীর প্রশংসা করার জন্য এত বড় প্রতিশোধ কেউ নিতে পারে এটা কল্পনার বাইরে সবার।

