বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে হিন্দু বন্ধুর দেহ ৮০ টুকরো করে জঙ্গলে ফেলে আসে ইউনুস

আমাদের ভারত, ২১ নভেম্বর: চলতি বছরের ফেব্রুয়ারিতে বিকাশ গিরি নামে এক ব্যবসায়ীর দেহ টুকরো টুকরো অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। মধ্যপ্রদেশের রেওয়া জেলার দুধমাটিয়া জঙ্গলে বিকাশের দেহ ৮০ টুকরো করে জঙ্গলে ফেলে আসার অভিযোগ উঠেছিল। এই ভয়াবহ হত্যাকাণ্ডের কিনারা করেছে পুলিশ। বিকাশের বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার ইউনুস আনসারী এবং তার বাবা আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বিকাশের বাবা পুলিশের কাছে তার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে। বছর খানেক কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় বিকাশ। আর সে ফেরেনি। কিন্তু সেই অভিযুক্ত ইউনুস পুলিশকে জানায় বিকাশের বিরুদ্ধে একজন মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। তার জেরেই তাকে খুন হতে হয়েছে।

কিন্তু পুলিশ ইউনুসের কথায় অসংগতি ধরে ফেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশ জানিয়েছে, ইউনুস এবং বিকাশ যৌথভাবে বনবিভাগের বিভিন্ন কাজের চুক্তি ভিত্তিক দায়িত্ব নিতেন। ইউনুসের বাড়িতে যেত বিকাশ। তখনই তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় ইউনুসের বোনের। এই ঘটনা জানাজানি হতেই বিকাশকে কাজের নাম করে ডেকে পাঠায় ইউনুস ও তার বাবা। এরপর তারা বিকাশকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে। তারপর সেই দেহ ৮০ টুকরো করে ছড়িয়ে দেওয়া হয় দুধমাটিয়া জঙ্গলে।

নিজেদের অপরাধ স্বীকার করেছে দুই অভিযুক্ত। ১৪ নভেম্বর ইউনুস এবং তার বাবা আব্দুলকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *