স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
করোনাবিধি মেনে মায়াপুরের ইসকন মন্দিরে সকাল সকাল উল্টো রথের রশিতে টান পড়ল। বিশাল সংখ্যক জনসমাগম না করে গুটিকয়েক ভক্তদের নিয়ে নিয়ম রক্ষার উল্টোরথ পালিত হল তীর্থ নগরী মায়াপুরের ইসকনে।
প্রতি বারের তুলনায় এবার অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে মায়াপুর ইসকনের উল্টোরথ। শুধুমাত্র একটি রথেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে নিয়ে জৌলুসহীন ভাবেই ইসকন মন্দিরে পালিত হচ্ছে উল্টোরথ। প্রতিবছর নবদ্বীপের রাজাপুর থেকে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রান্ত করে জগন্নাথ মাসির বাড়ি ইসকন মন্দিরে পৌঁছতেন। কিন্তু এবছর করনো বিধির কারণে ইসকন মন্দিরের ভিতরে মাত্র ২০০ মিটার পথ অতিক্রম করেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আগে মানুষের জীবন তারপরে রথযাত্রা। সেই কারণেই শুধুমাত্র ৫০ জন ভক্ত নিয়ে এবছরের উল্টো রথযাত্রা পালন করা হল। শুধু তাই নয়, রথযাত্রা উপলক্ষে যে যে অনুষ্ঠান কর্মসূচিগুলো থাকে সেগুলো বাতিল করা হয়েছে।

