রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ এপ্রিল:
রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট গেদে সেকশনের পাঁচবেড়িয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়।

সূত্রের খবর, গতকাল আনুমানিক রাত আটটা নাগাদ রেললাইনে বসে স্থানীয় দুই যুবক আরিফুল ধাবক, বাপ্পা শেখ কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল। আচমকাই শিয়ালদাগামী ডাউন লাইনে একটা মালগাড়ি চলে আসে আর তাতেই ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল, আর সেই সময় ডাউন লাইনে মালগাড়ি ঢুকে পড়ায় সেখানেই কাটা পড়ে পড়ে দুজন। রানাঘাট জিআরপিতে খবর দিলে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *