আমাদের ভারত, নদিয়া, ১৬ মে: লকডাউনে শান্তিপুরে পুলিশের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ দিল দুই যুবক। করোনার জেরে রাজ্যজুড়ে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউনকে সফল করতে চলছিল পুলিশি তৎপরতা। শান্তিপুরের সরকারি বিধি ভেঙে পাড়ায় পাড়ায় চলছিল আড্ডা। বালাই নেই মাস্কের। জমায়েত ভাঙতে তাড়া করে পুলিশ। জায়গায় জায়গায় টহল দেওয়া শুরু করে পুলিশ। বাড়ির বাইরে মানুষকে একসাথে জমায়েত দেখলেই পুলিশ তাদের লাঠি নিয়ে তাড়া করছিল। কাউকে আবার বিনা মাস্ককে বাড়ির বাইরে বেরোনোয় শাস্তি দিচ্ছিল। আজ ছিল সপ্তাহের প্রথম পূর্ণ লকডাউন।


