কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ঘাটাল শহরে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল মদ্যপ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
জানা যায়, ঘাটালের কোন্নগরের মহাপাত্র পাড়াতে ১৭ বছরের এক কিশোরী তার বাড়ির সামনের ভ্যাটে আবর্জনা ফেলতে গেলে সেই সময়ে সাদ্দাম এবং কমল রানা নামে দুই যুবক ওই কিশোরীর মুখ চাপা দিয়ে তাকে বাইকে তোলার চেষ্টা করে এবং তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন তার দিদিমা এবং মামা। অভিযোগ, ওই দুই যুবক কিশোরীর দিদিমা এবং মামাকেও মারধর করে। এরপর ওই দুই যুবককে ধরে ঘাটাল থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার ঘাটাল মহকুমা আদালতে দুই অভিযুক্তকে যুবককে তোলা হয়।

