জয় লাহা, দুর্গাপুর, ১৭ আগস্ট: ন্যাশনাল চেস বক্সিং চ্যাম্পিয়ান শিপে সোনা জয় করল দুর্গাপুরের দুই প্রতিযোগী। তাদের প্রতিভায় খুশী শিল্প শহর দুর্গাপুরবাসী।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট থেকে কোলকাতার সার্কেল ক্লাবে ন্যাশনাল চেস বক্সিং চ্যাম্পিয়ানশিপ শুরু হয়েছে। এবারে মোট ১৪ টা রাজ্য অংশ নিয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কেরলা, ত্রিপুরা পশ্চিমবঙ্গের মত রাজ্য রয়েছে। দুর্গাপুরের শিল্পা বর্ধন ও তমঘ্ন ঘোষ ওই প্রতিযোগীতায় অংশ নেয়। শিল্পা বর্ধন সিনিয়র ওমেন মাইনাস ৪৪ কেজি বিভাগে অন্ধ্রপ্রদেশের প্রতিদ্বন্দ্বীকে নকআউট পরাজয় করে সোনা জয় করে শিল্পা। অন্যদিকে মাইনাস ৬৬ কেজি বিভাগে জুনিয়ার বয়েজ বিভাগে সোনা জয় তমঘ্ন ঘোষ। দুর্গাপুরের ওই দুই তরুণ তরুণীর জাতীয় স্তরে সোনা জয়ে খুশী শিল্পশহরবাসী।
তাদের প্রশিক্ষক শীর্ষেন্দু বেরা জানান,” আগামীদিনে আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। নিয়মিত অনুশীলন করানো হচ্ছে।”

